মূল অংশে যান
গঠনতন্ত্র, ধারা ১–৬

আমাদের কথা

আমরা কাঞ্চন পৌরবাসী সংগঠন কাঞ্চন পৌর এলাকার মানুষের একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২৪ খ্রিষ্টাব্দে যাত্রা শুরু।

প্রতিষ্ঠাকাল
২০২৪ খ্রিষ্টাব্দ
কার্যালয়
কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
কর্মএলাকা
কাঞ্চন পৌর এলাকা ও রূপগঞ্জ উপজেলা
প্রকৃতি
অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, জনকল্যাণমূলক

সংগঠনের কর্মএলাকা কাঞ্চন পৌর এলাকা। প্রয়োজনে রূপগঞ্জ উপজেলা ও সংলগ্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করা যাবে। দেশের ক্রান্তিলগ্নে সাময়িক সময়ের জন্য যেকোনো জেলায় কার্যক্রম পরিচালনা করা যাবে।

লক্ষ্য

সমাজের সার্বিক উন্নয়ন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য, পরিবেশ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য।

উদ্দেশ্যসমূহ

লক্ষ্য অর্জনে ছয়টি ক্ষেত্রে কাজ করি।

মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম

  • অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান।
  • প্রাকৃতিক দুর্যোগ (যেমন বন্যা) ও মহামারী পরিস্থিতিতে ত্রাণ ও জরুরি সহায়তা প্রদান।
  • সমাজে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা।

স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা

  • নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনা ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদান।
  • বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল/হেলথ ক্যাম্প আয়োজন।
  • জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।
রক্তদাতা খুঁজুন

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য উন্নয়ন

  • নদী ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন।
  • পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি।

যুব উন্নয়ন ও কর্মসংস্থান

  • বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
  • বেকারত্ব হ্রাসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।

সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম

  • অবৈধভাবে বিদেশ গমন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি।
  • সমাজের বিভিন্ন কুসংস্কার, প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি।

ধর্মীয় ও মানবিক কার্যক্রম

  • পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল আয়োজন।
  • ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার/বস্ত্র বিতরণ।
  • সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা।

মূলনীতি

দলীয় রাজনীতিমুক্ত

সংগঠন কোনো রাজনৈতিক দল বা দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকবে না এবং সংগঠনের নাম, পদ বা কার্যক্রম দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না।

সবার জন্য উন্মুক্ত

ধর্ম, বর্ণ, গোত্র, পেশা ও লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সংগঠনের সেবা উন্মুক্ত থাকবে।

স্বচ্ছতা ও জবাবদিহিতা

সংগঠনের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা হবে।

ব্যক্তিগত সুবিধা নয়

সংগঠনের কোনো সদস্য সংগঠনের সম্পদ বা তহবিল থেকে ব্যক্তিগত আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন না।

হিসাবের স্বচ্ছতা

ধারা ২২ ও ২৩ অনুযায়ী।

  • সকল আয় রশিদের মাধ্যমে গ্রহণ এবং সকল ব্যয় ভাউচারের মাধ্যমে সম্পন্ন হয়।
  • সংগঠনের নামে তফসিলি ব্যাংকে হিসাব; যৌথ স্বাক্ষরে পরিচালিত।
  • অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন; প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব সাধারণ সভায় উপস্থাপন।
  • বছরে অন্তত একবার ২ জন স্বাধীন নিরীক্ষক দিয়ে হিসাব নিরীক্ষা।

সংগঠনের সাথে যুক্ত হতে চান?

সদস্যপদের শ্রেণি, যোগ্যতা ও আবেদনের নিয়ম দেখুন, অথবা সরাসরি কার্যালয়ে যোগাযোগ করুন।