আমরা কাঞ্চন
পৌরবাসী সংগঠন
সমাজের সার্বিক উন্নয়ন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য, পরিবেশ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য।
A+ গ্রুপের রক্তদাতা
শুধু ভেরিফায়েড এবং গত ৯০ দিনে রক্ত দেননি এমন রক্তদাতা দেখানো হচ্ছে।
A+ গ্রুপে এখন কোনো রক্তদাতা প্রস্তুত নেই
অন্য গ্রুপ দেখুন, অথবা জরুরি প্রয়োজনে সংগঠনের নাম্বারে ০১৬৮৩৩৫৪৩৯৪ কল করুন।
আপনিও রক্তদাতা হয়ে উঠুন
নিবন্ধন করলে কেউ আপনার গ্রুপের রক্ত খুঁজলে আপনাকে পাবে। আপনার নাম্বার গোপন থাকবে — এডমিনের অনুমোদন ছাড়া কেউ দেখতে পাবে না।
আমরা যা করি
রক্তদান আমাদের কাজের একটি অংশ। গঠনতন্ত্রের ধারা ৫ অনুযায়ী সংগঠনের ছয়টি কর্মক্ষেত্র:
বিস্তারিত দেখুনমানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম
অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান।
স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা
নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনা ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদান।
পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য উন্নয়ন
নদী ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন।
যুব উন্নয়ন ও কর্মসংস্থান
বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম
অবৈধভাবে বিদেশ গমন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি।
ধর্মীয় ও মানবিক কার্যক্রম
পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল আয়োজন।
যে নীতিতে চলি
দলীয় রাজনীতিমুক্ত
সংগঠন কোনো রাজনৈতিক দল বা দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকবে না এবং সংগঠনের নাম, পদ বা কার্যক্রম দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না।
সবার জন্য উন্মুক্ত
ধর্ম, বর্ণ, গোত্র, পেশা ও লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সংগঠনের সেবা উন্মুক্ত থাকবে।
স্বচ্ছতা ও জবাবদিহিতা
সংগঠনের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা হবে।
ব্যক্তিগত সুবিধা নয়
সংগঠনের কোনো সদস্য সংগঠনের সম্পদ বা তহবিল থেকে ব্যক্তিগত আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন না।
সংগঠনের সদস্য হোন
সাধারণ সদস্য, আজীবন দাতা সদস্য ও সম্মানিত সদস্য — তিন শ্রেণির সদস্যপদ। কারা আবেদন করতে পারবেন, কীভাবে — সব এক পাতায়।
সদস্যপদের নিয়ম দেখুনসংগঠনের গঠনতন্ত্র
২৮টি ধারায় সংগঠনের নাম, লক্ষ্য, কমিটি, নির্বাচন, আর্থিক ব্যবস্থা ও শৃঙ্খলার পূর্ণ বিবরণ। পড়ুন বা প্রিন্ট করুন।
পূর্ণ গঠনতন্ত্র পড়ুন